রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই সন্তানের জননী ফাতেমা বেগম (২৬) এর হত্যা বিচার চেয়ে মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন মা ও বাবা। মেয়ে হত্যার বিচার চেয়ে মরদেহ পুনঃময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবার।
সোমবার (৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ হত্যা মামলা চালাতে গিয়ে তারা আজ সর্বস্ব হারিয়েছেন। সুষ্ঠ তদন্তের মাধ্যমে সু-বিচার পাওয়ার আসায় চেয়ে আছে প্রশাসনের দিকে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন তার বড় ভাই মতিউর রহমান এ সময় তার বাবা ও মা উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন, ১৩ বছর আগে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইঞ্জিন পাড়ার কবেদ আলীর ছেলে আব্দুল রাজ্জাকের সাথে বিয়ে হয়। বিয়ের পর এক মেয়ে ও এক ছেলে জন্ম হয়। সুখে ছিল পরিবারটি। গত ২০১৮ সালের ১১ নভেম্বর আমার বোন জামাই আব্দুর রাজ্জাক বাড়িতে না থাকায় আমার বোন মোছাঃ ফাতেমা বেগম (২৬) কে রাতের আধাঁরে দুই দেবর ও শশুর মিলে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির এক কিলোমিটার দুরে শ্মশানঘাট নামক স্থানে পড়নের শাড়ী দিয়ে গাছে ঝুলিয়ে রাখে। পরে এ হত্যাকান্ডকে পরিবারের লোকজন আত্মহত্যা বলে প্রচার করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থালে গেলে তার আত্মহত্যার কারন ও কোন প্রকার আলামত পাইনি।
পরে পাটগ্রাম পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মেডিকেলে পাঠিয়ে দেন। এ ঘটনায় আমার বাবা তমিক উদ্দিন পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। বরং তার বাবারর কাছে জোড় করে স্বাক্ষর নিয়ে একটি ইউডি মামলা করেন।
পরে মৃত ফাতেমার বেগমের বাবা তমিজ উদ্দিন বাদী হয়ে লালমনিরহাট বিজ্ঞ আদালতের নারী ও শিশু দমন ট্রাইবুনালে জামাই আব্দুল রাজ্জাক, তার দুই দেবর মানিক ও হানিফসহ ৮ জনকে আসামী করে একটি হত্যা ও যেীতুকের মামলা দায়ের করেন।
এদিকে প্রায় একমাস পর ময়নাতদন্ত অনুযায়ী আত্মহত্যার মেডিকেল রিপোর্ট আসেন। আত্মহত্যা করেছেন বলে রিপোর্ট আসলে পরিবারে লোকজন তা মেনে নেয়নি। লালমনিরহাট নারী ও শিশু দমন ট্রাইবুনালে বিজ্ঞ আদালত রংপুর পিবিআইকে পুনঃরায় তদন্তেন জন্য দায়িত্ব প্রদান করেন। পরে রংপুর পিবিআই মামলার সাক্ষীদের কথা না শুনে তারাও আত্মহত্যা করেছেন বলে লিখিত প্রদান করেন। এই ঘটনায় বোনের হত্যার বিচার এবং ন্যায়বিচারের জন্য মহামান্য হাইকোর্টে একটি আপিল করলে মহামান্য হাইকোর্টের তা গ্রহন করেন। বর্তমানে মামলাটি মহামান্য হাইকোর্টের চলমান রয়েছে।
ন্যায় বিচারের জন্য অসহায় পরিবারটি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে তার মরদেহ পুনঃরায় ময়না তদন্ত করে প্রকৃত রিপোর্ট ও দোষীদের শাস্তি প্রদান জন্য অনুরোধ করেন।
মৃত ফাতেমা বেগমের ৯ বছরের মেয়ে রোজিনা আক্তার বলেন, আমার মায়ের হত্যার বিচার চাই, আমার মাকে এনে দিন।
বাবা তমিজ উদ্দিন বলেন, আজ প্রায় ১ বছর হল মেয়ের হত্যার বিচার পাইনি। তার সব টাকা দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তন করেছেন। তাই আমি আমার মেয়ের পুনঃরায় ময়নাতদন্তের দাবী জানাচ্ছি।