বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহীন আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার বড়খাতা বি,ডি,আর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলম ফকির পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, দালাল পাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে ও ভুট্টা ব্যবসায়ী শাহ আলমের ভাই।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুুড়িমারী থেকে ঢাকাগামী শাহ আলী নামে একটি নাইটকোচ বড়খাতা বি,ডি,আর বাজার এলাকায় ওই যুবককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করে থানায় জমা দেয়। বাসের চালককে পাওয়া যায়নি।