বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

হাতীবান্ধায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সিঙ্গিমারী ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুল হক ওই এলাকার মৃত ছগির উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার ও অফিসার ইনচার্জ ওমর ফারুক এর নেতৃত্বে শনিবার ভোরে সিঙ্গিমারী ৮নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ ফজলুল হককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলা দায়ের হয়েছে। দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com