বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

হাতীবান্ধায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের বাড়িতে বাড়িতে ত্রাণ দিলেন ইউএনও

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসছেন ইউএনও সামিউল আমিন ও পিআইও ফেরদৌস আহম্মেদ।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই উপজেলার ৩ শত প্রতিবন্ধী ও ভিক্ষুক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল মিলে একটি প্যাকেজ তৈরী করে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনেও হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকায় রিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণ করছি। কাউকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয় আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো।

স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com