শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

হাতীবান্ধায় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে মাদকসেবী আসামীকে ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত। এ ঘটনায় পলাতক আসামীর বাবা ছকবর আলী (৪৫)কে পুলিশ আটক করেছে।

শনিবার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামের এমপি বাগানে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক ছকবর আলী ওই এলাকার ছমসের আলীর ছেলে। আটক ছকবরের ছেলে মাদকসেবী রাশেদ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এমপি বাগানে অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশ মাদক সেবনের অপরাধে ছকর আলীর ছেলে রাশেদকে(২২) আটক করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে ধৃত আসামী রাশেদকে ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়দের হামলায় হাতীবান্ধা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও কনস্টবল আব্দুল খালেক আহত হন। খবর পেয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছিনিয়ে নেয়া আসামী রাশেদের বাবা ছকবর আলীকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com