বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

হাতীবান্ধায় নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সানিয়াজান নদীতে ভাসমান অবস্থায় জহুরুল হক (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

রোববার (১৪ জুলাই) বিকেলের দিকে সানিয়াজান নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহুরুল হক নীলফামারীর জেলার ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসি দুপুরে সানিয়াজান নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

হাতীবান্ধা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মৃত যুবকের পরিচয় পাওয়া গেছে ময়না তদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com