বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী আনোয়ার হোসেন (২৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বড়খাতা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোলাপাড়ার বাড়ি থেকে অটোভ্যানে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন অনোয়ার। পথিমধ্যে বড়খাতা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে বুড়িমারীগামী পাথরবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানটি খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা অনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোভ্যান চালকসহ আরো দুই যাত্রী আহত হয়েছেন। পাথার বোঝাই ট্রাকটিকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com