সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

হাতীবান্ধায় টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় হোসাইনুর রহমান হিরু নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হিরুকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে হিরুকে উপজেলার কেতকীবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত হোসাইনুর রহমান হিরু উপজেলার কেতকীবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার হিরুকে কেতকীবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার(২১এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধীকারি মহির আলী (৫০) রিক্সা যোগে বাসায় ফিরছিলেন। এ সময় কাউন্সিল পাড়া এলাকার ইএসডিও অফিস সংলগ্ন তার বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা ব্যবসায়ী মহির ও রিক্সা চালক নজরুল ইসলামকে (৪০) কুপিয়ে ব্যাগসহ ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ ঘটনায় পর দিন রবিবার অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতাসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ৪ দিনে হিরুসহ এ পর্যন্ত ৩জনকে গ্রেফতার করলো পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com