শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
সবুজ পৃথিবী গড়ার লক্ষে প্রায় ১ যুগ ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল কলেজ মাঠে ঔষধি ও ফলজ গাছ রোপন করে আসছে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের আব্দুর রাজ্জাক। এখন জলবায়ু, পরিবেশ ও বজ্রপাত রোধে তালগাছ রোপন করছে আব্দুর রাজ্জাক।
বুধবার (২১ নভেম্বর)সকালে জেলার হাতীবান্ধা থানায় তার এ কর্মসুচির উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক। পরে থানার চারপাশে শতাধিক তাল গাছের বীজ রোপন করা হয়।
এ সময় আব্দুর রাজ্জাক জানান, সবুজ পৃথিবী গড়তে ও জলবায়ু পরিবেশ রক্ষায়, বজ্রপাত রোধে ১ যুগ ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসুচি পালন করে আসছেন। ভবিষ্যতেও তিনি তার গাছ লাগানো এ উদ্যোগ অব্যাহত রাখবেন বলে জানান।