সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

হাতীবান্ধায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকা থেকে গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলা পশ্চিম বেজ গ্রামের মৃত কছর উদ্দিনের পুত্র আব্দুল ওয়াহেদ (৪৮) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগানবাড়ি এলাকার আনোয়ার হোসেনের পুত্র মনিরুল ইসলাম (২৭)।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়াই পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওয়াহেদ ও মনিরুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com