মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় পিইসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় হাতীবান্ধা মৈত্রী শিশু একাডেমীর ব্যবস্থাপনায় মৈত্রী শিশু মাঠে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। ২০১৭ সালে পিইসিতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শত ভাগ শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন কারীদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। মৈত্রী শিশু একাডেমী’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউ-পি চেয়ারম্যান আলহাজ্ব এম জি মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্থ ল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিঠুল ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম বসুনিয়া। স্বাগত বক্তব্য রাখেন, মৈত্রী শিশু একাডেমী’র অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com