মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ইয়াবাসহ যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম(২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ৭মার্চ বুধবার সকালে উপজেলার দই খাওয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বেলা ১২টার দিকে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃত আসাদুল উপজেলার পূর্বসারডুবি এলাকার আলী হোসেনের পুত্র।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে আটক করে পুলিশ। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ২২পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com