শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ

হাতীবান্ধায় ইটভাটার মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইট তৈরির হাওয়া মেশিনে জড়িয়ে হবিবর রহমান হোববর (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সুলতানের ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান হোববর উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামের মৃত জয়নুল হকের ছেলে।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও হোববর ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা এলাকার ওই ইটভাটায় কাজে যায়। হাওয়া মেশিন চলা অবস্থায় তার গায়ের চাদর জড়িয়ে ঘটনাস্থলেই হবিবর রহমান (হোববর) নিহত হন। ঘটনার পর পরই বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটার হাওয়া মেশিনে জড়িয়ে তিনি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com