মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ইজিবাইকসহ ছিনতাইকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ইজিবাইকসহ নজরুল ইসলাম(৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭মার্চ) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার খেংটি প্রধানবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল পাটগ্রাম উপজেলার খেংটি প্রধানবাড়ী এলাকার মৃত হাজীমুদ্দিনের পুত্র।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার জানান, অটো মালিক আনাজদ্দি নজর ডাব্বু গত মাসের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার হাজীপাড়া এলাকার আলাউদ্দিন হোটেলের সামনে অটো ইজিবাইকটি রেখে নাস্তা করতে হোটেলে প্রবেশ করে। এ সময় নজরুল সেখান থেকে ইজিবাইকটি সুকৌশলে নিয়ে চলে যায়। পরে আনাজদ্দি নজর ডাব্বু ওই দিনেই হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পাশ্ববর্তী পাটগ্রাম উপজেলার খেংটি প্রধানবাড়ী এলাকায় নজরুলের বাড়ীতে অভিযান চালিয়ে ইজিবাইকটিসহ তাকে আটক করা হয়। দুপুরে তাকে জেলহাজতে প্রেরন করা হয় বলেও জানান তিনি।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি হাতীবান্ধা উপজেলার হাজীপাড়া এলাকার আলাউদ্দিন হোটেলের সামনে থেকে ছিনতাই হয় অটো ইজিবাইকটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com