বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

হাতীবান্ধায় অগ্নিকান্ডে ৩ ভাইয়ের বাড়ি ভস্মিভুত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অগ্নিকান্ডে ৩ ভাইয়ের বাড়ি ভস্মিভুত হয়েছে।
শনিবার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেকুজ্জামান জানান, তার বিদ্যালয়ের পাশে মৃত শহর উদ্দিন টেংরু’র ছেলে জলিল উদ্দিনের(৩৮) বাড়িতে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহুর্তে তার দুই ভাই খলিল উদ্দিন(৩৬) ও মফিজুল ইসলাম(৩২) এর বাড়িতে লাগে। আগুনের উত্তাপে স্থানীয়রা নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন। এরই মাঝে তিন ভাইয়ের ৩টি বাড়ি আগুনে ভস্মিভুত হয়েছে। তাদের ঘরে রাখা নগদ ৮০ হাজার টাকা, আসবাবপত্র, ধান, চাল ও বাদাম পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com