রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে ভযাবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২৮ জুলাই) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্র্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারনা করছেন স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আবেদ আলীর পরিবারের প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎই ঘরের মধ্যে আগুন দেখে চিৎকার করে উঠেন আবেদ আলীর স্ত্রী। মুহুর্তেও মধ্যেই ওই আগুন আশাপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল (ফায়ার সার্ভিস) বাহিনীর লোকজন দ্রুত এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ হাঁস-মুরগী, কবুতরও পুড়ে ভুষ্মিভূত হয়।
হাতীবান্ধা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ওই পরিবারের প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা তার।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফৌরদৌস আহমেদ জানান, অফিসের কাজে বাইরে থাকায় বিকেলের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নিবেন তিনি।