বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

হবিরবাড়ী মুসলিম এতিমখানার কমিটি গঠন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় আগামী ২০২০/২০২১ সালের জন্য ‘হবিরবাড়ী মুসলিম এতিমখানা মাদ্রাসা’র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শাহাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে রমজান আলী মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় আগামী ২০২০/২০২১ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট ‘হবিরবাড়ী মুসলিম এতিমখানা মাদ্রাসা’র পরিচালনা কমিটির জন্য পূনরায় সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব দুলাল উদ্দিন মৃধা। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন তালুকদার, সহ সাধারণ সম্পাদক রমজান আলী মৃধা, কোষাধ্যক্ষ হাজী চান মিয়া মৃধা, সদস্য যথাক্রমে আঃ সোবহান মৃধা, হাজী আফসার উদ্দিন মৃধা, মফিজ উদ্দিন শেখ, হাজী সিরাজ পাঠান, হাজী মিজানুর রহমান মন্ডল ও শহিদুল ইসলাম মৃধা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকবুল হোসেন মৃধা, আঃ রশিদ মৃধা, আবুল হোসেন মৃধা, সিরাজুল ইসলাম সিরু, হাফিজ উদ্দিন মৃধা, ফখরুল ইসলাম মৃধা, ছাইমুদ্দিন মৃধা, কাজল মৃধা, ফরাজী ফারকুলিত হায়দার, আক্তার হোসেন, আঃ শাহিদ, সোলজার শহিদ ও শাহিন মৃধা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com