সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় ডা. আদিলের অকাল মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ এফ এম গোলাম আম্বিয়া আদিলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে আদিতমারী উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিল ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র। তিনি লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িরবাজার এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোহজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র কয়েক মাস আগে তিনি দাম্পত্য জীবন শুরু করেছিলেন। মেধাবী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে তাঁর সাবেক কর্মস্থল আদিতমারী উপজেলা ও বর্তমান কর্মস্থল লালমনিরহাট সদরসহ পরিচিত মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে। বর্তমানে আদিলের মরদেহ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com