রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

স্বাভাবিক প্রসব নিশ্চিতকরণে মধুখালীতে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা আধুনিক মিলনায়তনে এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর আয়োজনে ও ব্যবস্থাপনায় মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিঞার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌরমেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ বিন সাইফুল্লাহ, এমসিএইচ সার্ভিসেস এর উপপরিচালক ডা. তৃপ্তি বালা, উপপরিচালক(এফপি) মোহাম্মদ আলী সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, হাসান আলী খান, হাবিবুল বাসার, মোতালেব হোসেন প্রমুখ।

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে স্বাভাবিক প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সেদিকে গুরুত্বরোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com