শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন করায় মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দুইদিন ব্যাপী উত্তরন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২৭ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১০টায় র্যালী উপজেলা চত্বর তেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে ফেতে কেটে উত্তরন উদযাপন অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উইনয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উত্তরন উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উত্তরণ উদযাপনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা, কামালদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল বাশার, প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস।
উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ৩৬টি স্টল বসেছে। সেখান থেকে আগতদেরকে সরকারের ভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে।