সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মন্ত্রী পরিষদ মিটিংয়ে ফরিদপুর অঞ্চল নিয়ে পদ্মা নামে একটি বিভাগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ্মা বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর। শনিবার সকাল ১১টায় কবি জসীম উদ্দীন হলে জেলা প্রশাসন আয়োজিত ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নর্বনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক উম্মে সালাম তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, স্থানীয় পর্যায়ের সকল জনপ্রতিনিধিরা আমার মন্ত্রনালয়ের অর্ন্তভুক্ত। তিনি বলেন স্থানীয় সরকার প্রশাসনগুলেকে আরো শক্তিশালী ও গনকল্যান মুখী করে গড়ে তোলা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা রেখে স্থানীয় নির্বাচন গুলো দলীয় প্রতিকে করার নির্দেশ দিয়েছেন। ফরিদপুরে যে নির্বাচন হলে গেলো তা দেশের মধ্যে একটি দৃষ্ঠান্ত হয়ে থাকবে। এখানে নির্বাচনে কোন রকম পক্ষ পাতিত্ব করা হয়নি। সকল দলের জন্য লেবেল প্লেইং ফিন্ড ছিল। প্রশাসন অন্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে কোথায় কোন কারচুপি ও অনিয়ম হয়নি।
মন্ত্রী এসময় বলেন বিএনপির নেতৃবৃন্দ বলে বেরাচ্ছে দেশে নাকি গনতন্ত্র নাই। তিনি বিএনপির নেতৃবৃন্দে প্রতি গনতন্ত্র কাকে বল ফরিদপুর থেকে শিক্ষা নেবার আহবান জানান। মন্ত্রী জনপ্রতিনিধিদের প্রতি সৎ ও আন্তরিকতার সাথে কাজ করারর আহবান রেখে বলেন ইউনিয়নের উন্নয়নে সব ধরনের সহযোগীতা আমার পক্ষ থেকে থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।
নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, কৈজুরী ১ নং সংরক্ষিত মহিলা সদস্য সোমা ইসলাম, গেরদা ৩ন ওয়ার্ড মেম্বার মাকসদু আল বিদ্যুৎ।
জেলা প্রশাসক উম্মে সালাম তানজিয়া নর্বনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।