রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা!

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী নুরুজ্জামান আহমেদ (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টায় উপজেলার দৈখাওয়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুজ্জামান-নাজনীন দম্পতির বিয়ের পর থেকে তাদের সুসম্পর্কের অভাব দেখা যায়। মঙ্গলবার রাতে তাদের উভয়ের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্বামী নুরুজ্জামানের আঘাতে স্ত্রী নাজনীন নাহার (৩০) আহত হন। পরদিন বুধবার সকালে তাকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রসন্ধ্যার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নুরুজ্জামান।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে ওইদিন রাতেই নিজ বাড়ি থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com