editor
- ২৮ আগস্ট, ২০১৮ / ২৬৯ জন দেখেছেন
লালমনিরহাট প্রতিনিধি: স্ত্রীকে গ্রহন করেও বউয়ের মামলায় সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাক(৩০) নামে পলাতক আসামীকে গ্রেফতার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
সোমবার(২৭ আগষ্ট) গভীর রাতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দিনমজুর আব্দুর রাজ্জাক ৬/৭ বছর আগে তার প্রতিবেশী শাহনাজের সাথে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর বনিবনা না হলে স্বামী বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী শাহনাজ বেগম। সেখানে গিয়ে স্বামী রাজ্জাকের বিরুদ্ধে আদিতমারী থানায় পারিবারিক আইনে একটি মামলা(৫৩/১৫) দায়ের করেন। সেই মামলায় ২০১৬ সালে তাকে তিন মাসে কারাদন্ড ও দেনমোহরনা ৫০ হাজার পরিশোধের আদেশ দেন আদালত। রায় অনুযায়ী কিস্তিতে দেনমোহরনার ১৪ হাজার টাকা জমাও করেছেন স্বামী রাজ্জাক।
এরই মধ্যে স্ত্রী শাহনাজ স্থানীয় শ্যালিসের মাধ্যমে পুনরায় স্বামী ঘরে সংসার শুরু করে। কিন্তু আপোষ মিমাংসার কাগজপত্র আদালতে দাখিল না করায় স্বামী রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
দীর্ঘ দিন বগুড়া শহরে দিনমজুরী করে একমাত্র সন্তান নিয়ে রাজ্জাক শাহনাজ দম্পত্তি সুখেই ছিলেন। ঈদে গ্রামে চলে আসেন। এমন খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজ্জাককে গ্রেফতার করে।
ওই মামলার বাদি শাহনাজ বেগম জানান, তারা আপোষ করেছেন, স্বামীর বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। কিন্তু তার নামে গ্রেফতারী পরোয়ানা ছিল তা তাদের জানা ছিল না। অজ্ঞতার কারনে এমন ঘটনা ঘটেছে। তিনি তার স্বামীর মুক্তি দাবি করেন।
আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) হাফিজুর রহমান হাফিজ জানান, গ্রেফতারি পরোয়ানা মুলে রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে তাকে জল হাজতে প্রেরন করা হয়েছ।
Like this:
Like Loading...
Related