মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
রংপুর প্রতিনিধি:: রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার মধ্যরাতে কাউনিয়া উপজেলার ধরমেশ্বর মাহেশাগ্রামে এ ঘটনা ঘটে।
কাউনিয়ার থানার ওসি মোন্নাছের বিল্লাহ এই ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার শিকার হয়েছেন শোভারানী ও তার স্বামী রবীন্দ্রনাথ।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, স্বামী রবীন্দ্রনাথকে পাগলের চিকিৎসা নিতে বেশ কিছু দিন থেকে জোড়াজুড়ি করছিলেন স্ত্রী শোভারানী। শুক্রবার মধ্যরাতে আবারো এ নিয়ে জোড়াজুরি করেন। এতে ক্ষুব্ধ হয়ে রবিন্দ্রনাথ ঘরে থাকা চাকু দিয়ে এলোপাথাড়ি শোভারানির মাথায় কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর রবিন্দ্রনাথ ঘরের ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শনিবার বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।