শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতার পাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, চতুর্থ শ্রেণি পড়ুয়া প্রতিবেশী এক স্কুলছাত্রী (১১)কে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ আবুল কাশেমর বিরুদ্ধে গত এক মাস পূর্বে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরের ভিতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ওই বৃদ্ধের নামে ধর্ষণের অভিযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com