রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দুগ্ধ খামাড়ের একটি গাড়ির ধাক্কায় রায়হান মিয়া(৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া গাইবান্ধার বামনডাঙ্গা এলাকার বাসিন্দ। তিনি সুপার স্টার কোম্পানীর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সেনাবাহিনীর দুগ্ধ খামার থেকে তরল দুধের একটি চালান নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বিপরীত দিক থেকে অসাবধনাতা বশত মোবাইল ফোনে কথা বলতে বলতে লালমনিরহাট আসছিলেন মোটর সাইকেল আরোহী রায়হান। পথিমধ্যে মন্ডলেরহাট এলাকায় মোবাইল ফোন রাখতে গিয়ে সামনে সেনাবাহিনীর গাড়িটি দেখতে পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গাড়িটিতে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় সেনাবাহিনীর দুগ্ধ খামারের গাড়িটি আটক করে পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com