বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সুইজারল্যান্ড বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসের মাটিতে দেশপ্রেমের স্পন্দন যেন কিছুটা ভিন্নতর। হাজার মাইল দূরে থেকেও মাতৃভূমির ইতিহাস, রাজনীতি ও চেতনার সঙ্গে হৃদয়ের টান অটুট রাখেন বাংলাদেশের প্রবাসীরা। সেই অটুট আবেগ থেকেই সুইজারল্যান্ড বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

রবিবার(৯ নভেম্বর) জুরিখে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাস জীবনের এক অনন্য রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতা–কর্মীরা একত্রিত হয়ে স্মরণ করেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সেই ঐতিহাসিক দিন—সিপাহী–জনতার বিপ্লব, যে দিনে মুক্তি পান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ শিকদার, এবং গীতা পাঠ করেন সমীর কুমার রায় (স্বপন)। ধর্মীয় সৌন্দর্য ও সম্প্রীতির এই সমন্বয় অনুষ্ঠানজুড়ে সৃষ্টি করে এক শান্তিপূর্ণ ও ঐক্যের আবহ।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নাটোর–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন,“৭ই নভেম্বরের চেতনা কেবল একটি রাজনৈতিক ঘটনার প্রতীক নয় এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের অঙ্গীকার। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছিল৷ আজও সেই চেতনা আমাদের প্রেরণার উৎস।”

সভাটি সঞ্চালনা করেন সামসুদ্দিন তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ–সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিঠু,

জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায় (স্বপন), সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ জুয়েল, বাসেল বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ আরও অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com