সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সীমান্ত ব্যাংক লালমনিরহাট শাখার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি॥ বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক এর ১০ম শাখা হিসেবে লালমনিরহাটে যাত্রা শুরু করেছে।

বুধবার(৯ মে) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ ব্যাংকের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রিজিয়ন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের ক্যান্টিন সংলগ্ন এলাকায় এ সীমান্ত ব্যাংকের ১০ম শাখাটির যাত্রা শুরু হলো। উত্তরাঞ্চলের এটিই এক মাত্র সীমান্ত ব্যাংকের শাখা।

প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন বলেন, রংপুর বিভাগে এই শাখাটিই প্রথম চালু করা হলো এবং পর্যায়ক্রমে এই অঞ্চ আরও কয়েকটি শাখা চালু করা হবে। এই ব্যাংকের মুল প্রতিবাদ্য হচ্ছে সীমাহীন আস্থা। বিজিবি ২শ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি সুশৃঙ্খল বাহিনী যারা সীমান্ত রক্ষাসহ দেশের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকে। এই ব্যাংকটি বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং বিজিবি’র সার্বিক তত্বাবধানে পরিচালিত। তাই এই ব্যাংকের উপর শতভাগ আস্থা রাখা যায়। ইতিমধ্যে ব্যাংকটি কাঙ্খিত সুনাম অর্জনে সক্ষম হয়েছে। এই ব্যাংক গ্রাহকদের সেবা বান্ধব এবং আধুনিক কারিগরি সর্বোচ্চ সেবা প্রদানসহ সীমান্ত এলাকায় বসবাসরত প্রান্তি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সর্বদা অঙ্গিকারাবদ্ধ। এই ব্যাংক সারা দেশের বিভিন্ন অর্থনৈতিক সম্ভবনাময় স্থানে শাখা স্থাপন করবে।

সীমান্ত ব্যাংক হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিউল আরিফ, বিজিবি রংপুর সেক্টরের উপ মহাপরিচালক কর্ণেল ইএম আজিজুল কাহহার, সীমান্ত ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান, বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এসএ হামিদ বাবু, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।

উল্লেখ্য, সীমান্ত ব্যাংক আনুষ্ঠানিক ভাবে ২০১৬ সালের ১ সেপ্টেবর প্রথম যাত্রা শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com