রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সিগনাল অমান্য করায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর

লালমনিরহাট প্রতিনিধি:: সারা দেশের ন্যায় লালমনিরহাটে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে সিগনাল অমান্য করায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ও একটি মোটরসাইকেল ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ আগষ্ট) দুপুরে শহরের প্রান কেন্দ্র মিশন মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শহরের মিশন মোড়ে বিক্ষোভ মিছিল করে গাড়ির কাগজপত্র যাচাই বাচাই করেন। এ সময় ম্যাজিস্ট্রেটকে নেয়ার জন্য সরকারী একটি গাড়ি(ঢাকা মেট্রো ঠ ১৩-৪৪০৮) মিশন মোড়ে আসে। গাড়িটি সিগনাল অমান্য করায় বিক্ষুব্দ শিক্ষার্থীরা গাড়িতে ভাংচুর করে। এ ছাড়াও একটি মোটরসাইকেল কাগজপত্র দেখাতে অনিহা প্রকাশ করলে মোটরসাইকেলটি ভাংচুর করে শিক্ষার্থীরা।

খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাস্থলে আসেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের দাবি সুপারিশ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিলে তারা আন্দোলন স্থগিত করে ক্লাসে চলে যান।

লালমনারহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের একটি গাড়ির পিছনের গ্লাস ভাংচুর হয়েছে। তবে জেলা পরিষদের প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com