সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সালথায় বিষপানে গৃহবধূর মৃত্যু

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিষপানে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের আক্কাস আলীর দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাসিমা বেগম তার স্বামীর সাথে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনোমালিন্য হলে মান অভিমানের বশবর্তী হয়ে স্বামীর ভাড়া বসত বাড়িতে বেলা সাড়ে ১০টার দিকে বিষপান করে গুরুতর অসুস্থ হলে পরিবারের ও স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাকে ফরিদপুর নেওয়ার পথে নগরকান্দা উপজেলার ও জয়বাংলা এর মাঝামাঝি পৌঁছালে বেলা সাড়ে ১১টার দিকে নাসিমা বেগম মৃত্যুবরণ করে।

নিহতের পরিবার সূত্রে আরও জানা যায়, নাসিমার স্বামী আক্কাস আলী এর প্রথম স্ত্রী তার নিজস্ব বাড়ি চর বাংরাইল থাকে। এবং নাসিমা আক্কাস আলীর দ্বিতীয় স্ত্রী। আক্কাস আলী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফুলবাড়িয়া গ্রামের ইসমাইল এর বাসায় ভাড়া থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com