বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সালথায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো উপজেলা প্রশাসন

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকভাবে বরণ করলো উপজেলা প্রশাসন।এ উপলক্ষে রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান মো. শওকত হোসেন মুকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা খানমকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com