সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে এ,এস,পি সার্কেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নগরকান্দাস্থ সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মনির মোল্লা, হারুন অর রশিদ, রেজাউল করিম, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক মজিবুর রহমান, আজিজুর রহমান, মোশাররফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, নিজাম তালুকদার প্রমুখ।

এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল সালথায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com