রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সারের দাবীতে ফরিদপুর চিনিকল আখচাষীদের মানববন্ধন

শাহজাহান হেলার, মধুুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলে চলতি ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমে আখচাষীরা সার সংকটের কারণে সঠিক সময়ে আখ রোপন না করতে পেরে সারের দাবীতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার আয়োজনে আখচাষীরা ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও ফরিদপুর চিনিকল প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যাণ ভবনের সামনে আধা ঘন্টা মানববন্ধন এবং পরে বিক্ষোভ সহকারে চিনিকলের প্রধান ফটকের সামনে আবস্থান কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি চলাকালে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদর্শ আখচাষী মো. মোতালেব ফকির, কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, মো. জহুরুল হক, সৈয়দ এটিএম মাসউদ, মো. নজরুল ইসলাম, আখচাষী কল্যাণ ফেডরেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. উসমান গনি মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ঝুটু, বেনজীর আহম্মদ ও আব্দুল হাই বাশি মিয়া প্রমুখ।

বক্তাগণ সার সংকটের জন্য বর্তমান বাংলাদেশ চিনিও খাদ্য সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এর অদক্ষতাকে দায়ী করেন। বক্তারা বলেন, ৪০ বছরের মধ্যে ফরিদপুর চিনিকলে এ ধরণের সারসংকটের সৃষ্টি হয়নি।

আখচাষীরা সার সংকটের কারণে সময়মত আখ রোপন ব্যাহত হচ্ছে। আখ চাষে চাষীরা অনিহা প্রকাশ করছেন। প্রতি আখ রোপন মৌসুমে আখ চাষীদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়ে থাকে। কোন চাষী একটি টাকাও ঋণ খেলাপির আওতায় পরেনি। যদি আখ রোপন মৌসুমের শুরুতেই মিলে সারের সংকট চলতে থাকে তাহলে আখ রোপন কিছুতেই লক্ষ্য পুরণ করা সম্ভব হবে না।

এ ব্যাপারে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন বলেন, আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যে ৭৬০ মেট্রিক টন সার পেয়ে যাব দ্রুত আখচাষীদের হাতে সার পৌছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

আখচাষী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ গত ৮ নভেম্বর সারের দাবীতে সংবাদ সম্মেলন করে ৪ দিনের সময় বেধে দেওয়ার পার হলে মঙ্গলবার আখচাষীরা এ মানববব্ধন ও আবস্থান কর্মসূচি পালন করেন। আখচাষীরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সারের দাবী জানান। না হলে বড় ধরণের কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com