সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
বিএনপি-জামাত তথা যুদ্ধপরাধীদের অর্থে লালিত প্রবীর শিকদারেরর ফেসবুক এ্যাকাউন্ট ও অনলাইন পত্রিকায় আওয়ামীলীগের জাতীয় নেত্রীবৃন্দের সম্পর্কে কুরুচি বক্তব্য পরিবেশনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চক্রান্তের প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।
প্রবীর শিকদার তার বিভিন্ন পোষ্টে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, ফরিদপুরের সুশীল সমাজ এবং ধর্মীয় উস্কানিসহ বিভিন্ন লেখা ফেসবুক এ্যাকাউন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ভবিষৎ এ এমন কোন লেখা পোষ্ট করলে প্রবীর শিকদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. গোলাম রব্বানী বাবু মৃধা,সাদেকুজ্জামান মিলন পাল, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা যুবলীগের আহবায়ক এএসএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ।