শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাভারে বাস চাঁপায় সবজি বিক্রেতা নিহত

সাভার প্রতিনিধিঃঃ
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাঁপায় আবু বকর (৩৫) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ২৯ জানুয়ারী সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সবজি বিক্রেতা আবু বকর সবজি বিক্রয় শেষে উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com