বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

কেরাণীগঞ্জ সংবাদদাতা:: সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২০ আগস্ট) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের কাউটাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রায় দুই একর জায়গার ওপর নির্মিত নসরুল হামিদের বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীর জমি দখল করে বাংলোবাড়িটি নির্মাণ করা হয়েছিল। নদী দখলমুক্ত রাখতে অভিযান চলছে। এর অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলোবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নদী রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com