বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সাইয়ারা অভিনেত্রী এবার হরর সিনেমায়

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক:: ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত পাড্ডা। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে।

শনিবার সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মান লিখেছেন, তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।

এর আগে শোনা যায়, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। তবে সন্তান জন্মের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা পান চলতি বছরের হিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপির বেশি আয় করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com