রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সাংবাদিক সেকেন্দার আলমকে প্রাণনাশের হুমকি

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি- সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ সেকেন্দার আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে সোহেল খান লিটন (৪৫) নামে স্থানীয় এক ডিস ব্যবসায়ী। এ বিষয়ে সাংবাদিক সেকেন্দার আলম আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলাধীন পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরী সোহেল মিয়া (এরশাদ) স্কুলের ডিউটি ফাকি দিয়ে পার্শ্ববর্তী গ্রাম কোনাগ্রামে অনৈতিক কর্মকান্ড অপরাধে সৌদি প্রবাসী ওহিদুল ইসলামের বাড়িতে রাতের আধারে এলাকাবাসী আটক করে। খবর পেয়ে পরদিন সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে ও পাকুড়িয়া স্কুলে এবং উপজেলা শিক্ষা অফিসে সোহেল এর বিষয় তথ্য সংগ্রহ করতে গেলে, খবর পেয়ে পৌর এলাকায় নওয়াপাড়া গ্রামের মৃত ছলেমান খানের পুত্র সোহেল খান লিটন গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে সেকেন্দার আলমের নিজেস্ব মোবাইল নম্বরে ফোন দিয়ে অবান্তর ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমিক দিয়ে বলেন, তুই সহ তোর গাড়ি পুড়িয়ে ব্রীজের নিচে ফেলে দিবো। সে আরো বলেন, তুই এখনি আলফাডাঙ্গা থানায় আয় তোকে দেখিয়ে দিবো। সেকেন্দার থানা গেটে সাংবাদিক আবুল বাশার ও আরিফুজ্জামানকে সঙ্গে নিয়ে আসিলে লিটন দেশীয় অস্ত্র ও লোহার রড়সহ তার সঙ্গপঙ্গ ৮-১০ জন নিয়ে মারার উদ্দেশ্যে আক্রমন চালায়। পুলিশ ও অন্যান্য সাংবাদিকরা এগিয়ে আসলে লিটন তার লোকজন নিয়ে পালিয়ে যায়। যাহা থানার সিসি ক্যামেরা ও ফোন রেকর্ড রয়েছে। এ ব্যাপারে সেকেন্দার আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় সোহেল খান লিটন বলেন, আমি সাংবাদিক সেকেন্দার আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, সোহেল আমার ডিস ব্যবসার পার্টনার।

জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com