বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও জেলার গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির আয়োজনে শহরের সমবায় মার্কেটের সামনে এ মনববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু,ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, ডিবিসির জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা এসময় সুবর্ণা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উক্ত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজবাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com