শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী মধুখালী প্রেসক্লাবের

স্টাফ রিপোর্টারঃ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে মধুখালী প্রেসক্লাবের সংবাদকর্মীরা। পাশাপাশি তাকে হেনস্তা করার এই ন্যাক্কারজনক গঠনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার (১৯ মে) বুধবার বিকাল ৫ টায় মধুখালী প্রেসক্লাব চত্তরে প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বকুর সভাপতিত্বে বক্তরা বলেল সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তা করার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বলেন রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের স্টাফদের আচরণে তারা ক্ষুব্ধ। এ ঘনটার সঠিক তদন্তের দাবি জানান।

এ সময় নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান হেলাল, একুশের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সামিয়া আফরিন স্বপ্না, এশিয়ান টেলিভিশনের মধুখালী প্রতিনিধি রমজান আলী, জয়যাত্রা টেলিভিশনের মধুখালী প্রতিনিধি মেহেদী হাসান পলাশ, মোঃ জামিল হাসান, বৈশাখী নিউজের মধুখালী প্রতিনিধি সালেহীন সোয়াদ সাম্মী, সজিব মোল্যা, পার্থ রায় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com