রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সাংবাদিক মোস্তাক এলাহী বাদশা আর নেই

লালনিরহাট প্রতিনিধি॥ দৈনিক দিনকালের সিনিয়র সাব-এডিটর ও জাতীয় প্রেসক্লাবের সদস্য মোস্তাক এলাহী বাদশা (৪৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পোষ্ট অফিস পাড়ার মৃত ইব্রাহীম সরকারের ছেলে।

রোববার রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৩ বছর আগে তিনি ঢাকায় স্ট্রোক করেন। পরে অসুস্থ অবস্থায় দ্বিতীয়বার মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। দির্ঘদিন অসুস্থ্য থাকার পর রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় ভাই ইবাদত হোসেন বাদল জানান, আজ সোমবার বাদ যোহর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com