বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ আটক ৪

সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ আটক ৪

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিমসহ একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় তাদের আটক করা হয়।

একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহাবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমার স্যার মোজাম্মেল হোসেন বাবুকে আমি নিয়ে আসার পথে ১০টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে। পরে আটকে মারধর করে আমাদের কাছে টাকা চায়। আমার মানিব্যাগ চেক করে তিন শ’ টাকা পায়। টাকা নিয়ে ‘ফকিন্নি’ বলে মানিব্যাগটি আমার মুখের ওপর ফেলে দেয়। পরে সবার কাছে চেক করে সবকিছু নিয়ে যায়। কী কী নিয়েছে বলতে পারব না।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, সাধারণ জনগণ তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com