রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সাংবাদিকদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরন

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিত করণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নতুন জীবন রচি ( নজীর) প্রশিক্ষণ মিলয়াতনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায়, নিউটজ নেটওয়ার্ক ঢাকা, ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদেও মাঝে সনদ বিতন করেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম সেবা)।

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ) লালমনিরহাট জেলা সভপতি গেরিলা লিডার ড. এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিউজ নেটওয়ার্ক, ঢাকা নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, লালমনিরহাট সদর উপজেলা নির্বী অফিসার জয়শ্রী রানী রায়, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও ডায়াবেটিক সমিতির সভাপকি শেখ আব্দুল হামিদ বাবু, সমাজসেবী ও সাবেক উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা প্রমূখ।

নিউজ নেটওয়ার্ক, ঢাকা নির্বাহী পরিচালক শহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, মানবাধিকার সুরক্ষায় বিশেষ করে দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায়, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার হিসেবে কাজ করছে সাংবাদিক, তাদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিত করণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তির কৌঁশল বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন তিন ধাপে জেলার ৫০জন সাংবাদিক ও প্রকাশনার সাথে যুক্ত এডিটর, নিউজ এডিটর ১০ জনসহ মোট ৬০ জন মিডিয়া কর্মী অংশগ্রহন করবেন। দ্বিতীয় পর্বের এই প্রশিক্ষণে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম সেবা) তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। এই পেশায় যথেষ্ট ঝুঁকি রয়েছে। ঝুঁকির মধ্যেও তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন তার উপর এই প্রশিক্ষন তাদের কাজে যথেষ্ট কাজে আসবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com