শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করছে: রেলমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে রেলপথ পরিদর্শন ও পথ সভা করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কামারখালী বাজারে কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী মো. নুরল ইসলাম সুজন।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান। ফরিদপুর-১আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন।

মঞ্চে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম শেখর, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকুসহ ফরিদপুর ও মাগুরা জেলা এবং মধুখালী উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

কামারখালী বাজারের মধ্য দিয়ে রেলপথ যাওয়ার ব্যাপারে মতবিরোধ থাকায় রেলপথমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যদি রেলপথ চান তাহলে একটু ছাড় দিতে হবে। যদি বাজারের ভিতর দিয়ে রেলপথ না যেতে দিতে চান তাহলে বিকল্প চিন্তা করতে হবে। সেখানেও আপনাদের জমি দিতে হবে। সে ক্ষেত্রে ২/৩ বছর সময় লাগবে। আপনা চাইলে আগামী জানুয়ারীতেই রেলপথের কাজ শুরু হবে। সর্বপরি আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে রেলপথ স্থাপন নিয়ে বিস্তর আচোলনা করবো। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই চুড়ান্ত হবে।

রেলমন্ত্রীর মুল জনসভা মাগুরায়। চলতি পথে মধুখালী উপজেলা কামারখালী বাজারে রেলের জায়গা পরিদর্শন ও পথ সভায় যোগদেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com