সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সরকারি খালের মাটি বিক্রি করলেন মধুখালীর ইউনিয়ন যুবলীগ নেতা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের মাটি বিক্রি করছেন প্রভাবশালী যুবলীগ নেতা শাহজাহান মোল্যা। সে মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন চার দিন ধরে যুবলীগ নেতা শাহাজাহান মোল্যা ও মো: মুক্তার সহ কয়েক জনের যোগসাজসে কোরকদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামের আড়পাড়া সুইচগেট এলাকার কাটাখালের সরকারি মাটি এলাকার কয়েকটি পরিবারের কাছে ৬শ /৭শ টাকায় ৬টি ট্রাকে বিক্রি করে আসছেন।

এ ব্যাপারে শাহাজাহান মোল্যার কাছে সরকারি খালের মাটি বিক্রির অনুমতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারি কোন অনুমতি নাই। মাটি কেটে বিক্রি করার ফলে স্থানীয় ক্ষতিগ্রস্থ চাষী শিমুল মোল্যা, সঞ্জয় সহ কয়েকজন বলেন এতে আমাদের চরম ক্ষতি হবে। খালের পানি বৃষ্টিতে উপরে উঠে আমাদের মাঠের পাট তলিয়ে যাবে। আমরা বাধা দিতে চাইলেও প্রভাবশালীদের কারনে কিছুই বলতে পারছি না। মাটির বিক্রয়ের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শান্তা রহমানের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলে বিষয়টি এসএমএস করুন।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, মাটি বিক্রি করার কোন অনুমতি নেই। জরিতদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানে সরকার বন্ধ পরিকর। এ ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com