বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সম্পত্তির লােভে আ’লীগ নেতার কান্ড

লালমনিরহাট প্রতিনিধি::

সম্পত্তির লােভে লালমনিরহাট জেলা পরিষদ সদস্য ও মহেদ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব তার বৃদ্ধ মা ও ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

গত সােমবার সকালে মা আলহাজ্ব আনােয়ারা বেগম (৬৫), আপন ছােট ভাই তাজবিরুল ইসলাম সুমন (৩৬) ও ছােট ভাইয়ের স্ত্রী খাদিজাতুল কােবরা (২৫) কে মারপিট করে বাড়ি হতে বের করে দেন। বাড়ি থেকে বের না হলে মা ও ছেলেকে জ্বালিয়ে মেরে ফেলার হুমকিও দেন তিনি। এ ঘটনায় সােমবার রাতেই সদর থানায় বিপ্লবের মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

ঘটনার সময় তাহমিদুল ইসলাম বিপ্লবের ক্যাডাররা বাড়ির সীমানা লাগােয়া ১৮টি সুপারি, ৪টি আম ও ২টি লিচু গাছ কেটে নিয়ে যায়। ওই ক্যাডাররা বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে পাহাড়াও দিচ্ছে। অসহায় হয়ে আ’লীগ নেতা বিপ্লবের মা আনােয়ারা বেগম সােমবার বিকেলে লালমনিরহাটের সাংবাদিকদের সরনাপন্য হয়ে লেখনির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানায় লিখিত অভিযােগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, দীর্ঘ আট-দশ বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার করে স্বামীর বসতভিটা হতে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় ছেলে মহেদ্রনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব। এ নিয়ে মা, দুই ভাই ও চার বােনের সাথে তার বিরােধ চলে আসছে। পিতৃহারা সন্তানদের অনেক কষ্ট করে আনােয়ারা বেগম ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তােলেন। মেয়েদের মধ্যে একজন ব্যারিষ্টার তাসলিন আরিফা শবনম স্বামীসহ ৮ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। অন্য মেয়েদেরও বিয়ে হয়েছে। এখন তিনি ছােট ছেলের সংসারে থাকেন। পারিবারিক সম্পত্তির লােভ ও ক্ষমতার দাপটে মা ও ভাইক বাড়ি থেকে বের করে দেন এই নেতা। এসময় আনােয়ারা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন।

মা আনােয়ারা বেগম এর সাথে কথা হলে তিনি বলেন, বৃদ্ধ বয়সে ছেলের এই আচরনে তাকে রাস্তায় নামতে হবে তা জীবনে কল্পনাও করতে পারেননি। এটা যে কতো কষ্টের তা কাউকে বলে বােঝানাে সম্ভব না। এসময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আ’লীগ সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের সেলফােনে যােগাযােগ করা হলেও তিনি ফােন রিসিভ করেননি।

লালমনিরহাটসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজ আলমের সাথে মঙ্গলবার সকালে কথা হলে তিনি বলেন, সােমবার রাতেই এ ঘটনায় তাহমিদুল ইসলাম বিপ্লব সহ আরাে ৮/১০জন অজ্ঞাতকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com