সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সমাজসেবা কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি:
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা মো. আখলাকুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলার প্রানকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে জেলা সমাজ সেবা কার্যালয়, লালমনিরহাটের আওতাভুক্ত সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন হয়।
জেলা সমাজ সেবা কারযালয়ের সহকারী পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন, জেলা সমাজ সেবা প্রবিসন কর্মকর্তা শাহ জালাল মিয়া, সমাজ সেবা অফিসার (হাসপাতাল) এরশাদ আলী, সমাজ সেবা অফিসার (সদর) নুর ই জান্নাত, জেলা সমাজ সেবা অফিসার নুরুন্নাহার নুরী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফরমান আলী প্রমুখ।
উল্লেখ্য, রোববার বিকেলে হাজী গুলশান আরা শিশু সদন ও এতিম খানায় ১০১ জন ভুয়া এতিমের নামে সরকারী অর্থের বিল দিতে অস্বীকৃতি জানালে এতিম খানার সভাপতি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখলকুুর রহমানকে তার নিজ অফিস কক্ষে পিটিয়ে গুরুতর যখম করে। এসময় হামলাকারিরা তার অফিস কক্ষ ভাংচুর চালায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com