শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

সখিপুরে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সখিপুরে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: নাসির খান (শরীয়তপুর প্রতিনিধি) : শরীয়তপুরের সখিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের সখিপুর থানার ডি.এম. খালী ইউনিয়নের গাজী কান্দি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা কোতোয়ালী থানার মালেক ভুঁইয়ার ছেলে রাব্বি ভূঁইয়া (২৮) ২. একই এলাকার সোহেল সরকারের ছেলে রিয়াজ সরকার (২২) অভিযান চলাকালে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ।”

এদিকে পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com