শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

সংযোগ ছাড়াই বিদ্যুৎ লাইনের উদ্বোধন, গ্রাহকদের মাঝে ক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি॥

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানে দেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে যখন বিদ্যুৎ সংযোগ দেয়া শেষ। ঠিক সেই সময়ে লালমনিরহাটের হারাটি ইউনিয়নে এক একজন গ্রাহকের নিকট থেকে ৪-৫ হাজার টাকা নিয়েও প্রায় অর্ধশতাধিক গ্রাহকের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছাড়াই পল্লীবিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বেরপাঙ্গা বালিকা বিদ্যালয় মাঠে গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এ পল্লীবিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সুত্রে গেছে, হারাটি ইউনিয়নের ১১২ জন বিদ্যুৎ গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ঠিকাদারের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ শুরু হয়।

গ্রাহক নবকান্ত অধিকারী জানান, হারাটি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ ও বাবলুকে ৪ হাজার তিনশত টাকা দিয়েছি। এরপরেও আমার বাড়িতে মিটার লাগানো হয় নাই। যদিও বিদ্যুৎ লাইনের ক্যাবল তার বাড়ি পর্যন্ত দেখানো হয়েছে, ওই পর্যন্তই। আমার বাড়ির সাথে আরো ৭/৮ জনের বাড়ির অবস্থা একই রকম। তারাও ৪/৫ হাজার টাকা আনিছকে দিয়েছেন।

অপর এক গ্রাহক স্বামী হারা মিনতি রানী বলেন, তার স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে নিজে রোজগার কওে সংসার চালান। ছেলে মেয়েদের লেখা-পড়ার সুবিধার্থে আনিছকে ৪ হাজার ৭শত টাকা দেই বিদ্যুৎ লাইনের জন্য। আজ এখানে বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন করা হলেও তার বাড়িতে মিটারও নাই সংযোগও নাই। তাহলে এটা কেমন বিদ্যুৎ লাইনের উদ্বোধন।

গ্রাহকদের নিকট থেকে বাড়তি টাকা নেয়ার কথা স্বীকার করে হারাটি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দালাল আনিছুর রহমান আনিছ জানান, গ্রাহকদের নিকট থেকে যে টাকা পেয়েছি তার প্রায় সব গুলো টাকাই ঠিকাদারের মাধ্যমে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে। তাই তারা যখন মিটার দেবেন তখন গ্রাহকের বাড়িতেও মিটার লাগানো হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেশনিশিয়ান (এলটি) মাহবুবুর রহমান জানান, যদিও কয়েক জন গ্রাহকের বাড়িতে বাস্তবে সংযোগ নেই। তবুও এসব গ্রাহকের নামে কাগজ কলমে বিদ্যুৎ সংযোগ দেখানোর কারনেই এখানে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। কিন্তু গ্রাহকরা দালালদেও কতো টাকা দিয়েছেন তা তার জানা নেই। তাই তিনি তার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই গ্রাহকদের মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এই অনাকাঙ্খিত ভুলের জন্য তিনি সাংবাদিকদের এই সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com