শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে হাত-পা ভেঙে শ্বাসরোধে হত্যা, যুবক গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে হাত-পা ভেঙে শ্বাসরোধে হত্যা, যুবক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে, মুখে বালু ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বেলাল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক হত্যা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জান্নাতি উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে এবং স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতিকে বাড়িতে একা রেখে পাশে অসুস্থ নানিকে দেখতে যান জান্নাতির মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। জান্নাতিদের বাড়ির চারদিকে ভুট্টা ক্ষেত। খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রেপ্তার যুবক বেলালসহ ৪/৫ জনকে ওই ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে পালাতে দেখে জান্নাতির মা। পরে তার সন্দেহ হলে তিনি ওই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার চেচামেচি করতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন জান্নাতির বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মৃত জান্নাতির হাত-পা ভেঙে এবং মুখ থেকে গলা পর্যন্ত বালু ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে জান্নাতির ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার বেলালের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে কি না সেটি তদন্ত কাা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com